ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফরহাদ হোসেন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর পাগলা নদী থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত শিক্ষার্থী রাফি আল শাহাদাত হোসেন নাইম (১৬) শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উজিরপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে এবং শিবগঞ্জ ফ্রিডোম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে পিতার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হন নাইম। এরপর বহু স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

রবিবার সকালে সদর উপজেলার ফুটানী বাজার এলাকায় পাগলা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করে। পরে লাশ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামে পাঠানো হয়।

সদর থানার ওসি (তদন্ত) সুকমল দেব জানান, পারিবারিক কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা