সারাদেশ

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। আজ সোমবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিরা হলেন-লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।

জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী ও কর্মচারী। ব্যবসা শেষে মিনি বাস ভাড়া করে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলামের অবস্থ আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে, লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। লাশগুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আ...

বিয়ের পিঁড়িতে শাবনাজ-নাইমের কন্যা মাহাদিয়া

ঢালিউড সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ। অভিনয় থেকে দূরে রয়েছেন অনেকদ...

নির্বাচনে পক্ষপাত দেখলেই কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নি...

নারীদের ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়তে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড

রাজধানীর উত্তরার সীমান্তবর্তী তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরে সরকারি জমি ও জনপথ দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা