ছবি: সংগৃহিত
বিনোদন

গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহের বিশ্রামে অভিনেত্রী

বিনোদন ডেস্ক

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মানদানা শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন, যার ফলে চিকিৎসক তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রাশমিকা এর একটির শুটিংয়ে চোট পান, যাতে তার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে যায়।

চিকিৎসকরা এই ধরনের আঘাত নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন, কারণ এমন চোট সাধারণত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে থাকা ক্রীড়াবিদদেরই হয়ে থাকে। জানা গেছে, সিনেমার প্রয়োজনে নাচ ও অ্যাকশন দৃশ্যে কঠিন শারীরিক কসরত করতে গিয়েই এই বিপত্তির মুখে পড়েন রাশমিকা। তবে দুর্ঘটনা বা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা, আর রাহুল সংকৃত্যন পরিচালিত ‘রাণাবলী’-তে তার সহশিল্পী নিজের বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে তারা ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

হজের ভাড়া কমাতে সিন্ডিকেট ভাঙা হয়েছে: মন্ত্রী

সামনে হজের বিমান ভাড়া আরও কমতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর...

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

প্রতিবন্ধকতায় থামবে না প্রতিভা: আইসিটিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব...

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা: আমিনুল হক

শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা