সংগৃহীত
অপরাধ

গাড়িতে মদপান করতে গিয়ে নারী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গাড়িতে বসে মদপান ও বহনের অভিযোগে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকা থেকে ওই নারীকে আটক করে।
পুলিশ জানায়, আটক নারীর গাড়িতে চালক ছাড়াও আরো দুজন ছিলেন। তবে বাকি দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে দুই ক্যান বিদেশি বিয়ার, কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদকবহনকারী প্রাইভেটকারটি জব্দ করে যৌথ বাহিনী।

যৌথ অভিযানের সময়েই যৌথ বাহিনী তরুণীকে আটক করে। যৌথ বাহিনী ৯২টি মামলায় মোট দুই লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করে। জব্দ করা হয় ছয়টি গাড়ি। চালক ও গাড়ির লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় বেশিরভাগ মামলা করা হয়।

উল্লেখ্য, কিছুদিন ধরে সড়কে অবৈধ যানবাহন ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা