সারাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

কুমিল্লা প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লার হোমনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই মাহফিলের আয়োজন করেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস-চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনোয়ার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পোল।

এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সরকারের উপদেষ্টা রেজোয়ান সিদ্দিকের স্বামী আবুবকর ছিদ্দিক লিটু, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, মো. শওকত আলী, মো. মজিবুর রহমান, বিদ্যুতের সাবেক পরিচালক মফিজ উদ্দিন পল্লী, মো. জামাল মিয়া, মেম্বার হাকির হোসেন, যুক্তরাজ্য বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্যের আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনটর আবু নাছের শেখ ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, দলকে আরো সুসংগঠিত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

ইফতার মাহফিলে হোমনা ও মেঘনা উপজেলার শত শত মানুষের সমাগমে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা