ছবি: ভিডিও থেকে নেওয়া
সারাদেশ

কাপ্তাই হ্রদে নৌকা ডুবি, অল্পের জন্য রক্ষা পেল ২০ পর্যটক

চট্টগ্রাম ব্যুরো:

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার কিছু আগে রাঙামাটি-বরকল সুবলং নৌ-চ্যানেলের শীলছড়িমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় নারী ও শিশুসহ নৌকায় থাকা প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী প্রাণে রক্ষা পান।

স্থানীয় সূত্র জানায়, সুবলং বাজার এলাকা থেকে ফেরার পথে একটি কাঠের বোট শীলছড়িমুখ এলাকায় এসে হঠাৎ কাপ্তাই হ্রদে ডুবে যায়। দুর্ঘটনার সময় আশপাশে থাকা নৌকার যাত্রীরা দ্রুত এগিয়ে এসে সবাইকে উদ্ধার করেন। নৌকাটিতে থাকা অধিকাংশ যাত্রী ছাদের ওপর অবস্থান করছিলেন এবং কারও গায়ে লাইফ জ্যাকেট ছিল না।

চট্টগ্রাম পতেঙ্গার এনপি গ্যাস কোম্পানির সিবিএ সভাপতি মনির হোসেন জানান, কোম্পানির কয়েকজন সদস্য পরিবারসহ রাঙামাটি ভ্রমণে এসেছিলেন। এরই অংশ হিসেবে তারা কাপ্তাই হ্রদে নৌভ্রমণে যান। তবে ব্যবহৃত নৌকাটি আকারে ছোট ছিল এবং যাত্রীরা সবাই ছাদে বসেছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি বড় নৌকার সৃষ্ট ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, নৌকাটির ধারণক্ষমতার তুলনায় যাত্রী বেশি ছিল। সবাই ছাদে অবস্থান করছিলেন এবং লাইফ জ্যাকেট পর্যাপ্ত ছিল না। যদিও কিছু লাইফ জ্যাকেট ছিল, যাত্রীরা তা পরিধান করেননি। তিনি আরও জানান, একাধিক ঘাট থেকে পর্যটক ওঠানামা করায় এবং জনবল সংকটের কারণে তদারকি কঠিন হয়ে পড়ছে। বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঘাটের সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা