কাতার প্রতিনিধি
প্রবাস

কাতারে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধা, কমিউনিটির সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক ও দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও শহিদদের স্মরণে দোয়ার মাধ্যমে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয় তথ্যচিত্রে। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন কমিউনিটির নেতৃবৃন্দ, যারা শহিদদের শ্রদ্ধা জানান এবং একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন। পরে বাংলাদেশ এমএইচএম স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, “জুলাই গণহত্যা ইতিহাসের এক কালো অধ্যায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি প্রবাসীদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান এবং বর্তমান সরকারের সংস্কার উদ্যোগে সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য দেশীয় খাবারের আয়োজন করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা