সংগৃহীত
আন্তর্জাতিক

কাজাখস্তানে খনিতে অগ্নিকাণ্ড, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের একটি খনিতে আগুন লেগে অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কাজাখস্তানে স্টিল জায়ান্ট এই কোম্পানির খনির কার্যক্রম জাতীয়করণের একটি চুক্তি নিশ্চিত হওয়ার পর একই দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় কোস্টেনকো খনিতে ২৫২ জন কাজ করছিলেন এবং এর মধ্যে আরও ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া আগুনে আহত আরও ১৮ জন এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ জাতীয়করণের জন্য চাপ দেওয়ার কারণে অগ্নিকাণ্ডের আগে দেশের বৃহত্তম এই স্টিল মিলে বিনিয়োগ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

তবে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এখন আমরা এন্টারপ্রাইজের বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবব।’

বার্তাসংস্থা এএফপি বলেছে, বিদ্যমান পরিস্থিতিতে কাজাখ কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর্সেলর মিত্তাল। সংস্থাটি বলেছে, জাতীয়করণ প্রক্রিয়ার প্রথম পর্যায় চলছে এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব তারা এই লেনদেন চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

দেশটির আঞ্চলিক স্বাস্থ্য বিভাগ জানায়, অগ্নিকাণ্ডের কারণে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে ১৫ জনকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে একই এলাকার একটি খনিতে মিথেন গ্যাস লিক হওয়ার পরে পাঁচজনের প্রাণহানি এবং অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার ভেনেজুয়েলায়...

টেস্টে বিরল রেকর্ড গড়লেন গ্রিভস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা