ছবি: সংগৃহীত
সারাদেশ

কর্ণফুলীতে অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জিয়াউর হক জিসান (২৬)।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিসান শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে চরফরিদ এলাকায় অটোরিকশা চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি উল্টে যায়। এতে চালক জিসান রিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি কর্ণফুলী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু, কোনো হত্যাকাণ্ড নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা