সংগৃহীত
খেলা
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

কঠিন সমীকরণে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের সেমিফাইনালে খেলতে হলে লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেট বাড়াতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে।

শনিবার (১১ নভেম্বর) এ লক্ষ্য নিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

অপরদিকে, সেমিতে জায়গা পাওয়া নিয়ে মাথা ব্যথা না থাকলেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিতে জয়ের কোন বিকল্প নেই ইংলিশদের। কলকাতায় বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। চতুর্থ ও শেষ দল হিসেবে সেমির টিকিট পেতে লড়ছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও আফগানিস্তান।

গতকাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৬০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। বড় জয়ে রান রেটে বেড়ে যাওয়ায় সেমিতে এক পা দিয়ে রেখেছে কিউইরা।

নিউজিল্যান্ডের বড় জয়ে মহাচাপে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। লিগ পর্বের শেষ ম্যাচে কঠিন সমীকরণ মেলাতে হবে আফগানিস্তান ও পাকিস্তানকে।

জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের রান রেট টপকে যেতে পারলেই সেমির টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে দুই দলের। বর্তমানে নিউজিল্যান্ডের আছে ০.৭৪৩, পাকিস্তানের আছে ০.০৩৬ ও আফগানদের আছে -০.৩৩৮ রান রেট।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তানকে। প্রোটিয়াদের বিপক্ষে ৪৩৮ রানে জিতলেই নিউজিল্যান্ডকে টপকে যেতে পারবে আফগানরা। আর পরে ব্যাট করায় সেমির কোন আশাই নেই আফগানিস্তানের।

কাল ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। আগে ব্যাট করলে ম্যাচটি ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে পাকদের। আর যদি রান তাড়া করতে নামে পাকিস্তান তাহলে সমীকরণ হবে এমন- ধরে নেয়া যাক ইংল্যান্ড ১৫০ রানে গুটিয়ে গেল, তখন ঐ টার্গেট ২২ বল খেলে স্পর্শ করতে পাকদের।

সমীকরণকে মাথায় নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে বদ্ধপরিকর পাকিস্তান। দলের ওপেনার আব্দুল্লাহ শফিক বলেন, ‘আমাদের সামনে কঠিন সমীকরণ। ক্রিকেট অনিশ্চিয়তার খেলা। যেকোন কিছুই ঘটতে পারে। আমরা চেষ্টা করবো, নিজেদের সেরা ক্রিকেট খেলতে। মাঠের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারলেই লক্ষ্য অর্জন সম্ভব হবে।’

৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে ইংল্যান্ড। সেমির স্বপ্ন অনেক আগেই ধুলিসাৎ হয়েছে ইংলিশদের। কিন্তু আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন এখনও রয়েছে। এজন্য পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে জশ বাটলার-বেন স্টোকসদের।

ইংল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে লড়ছে বাংলাদেশ-শ্রীলংকা ও নেদারল্যান্ডস। চার দলেরই পয়েন্ট সমান ৪ করে। শ্রীলংকার লিগ পর্বের খেলা শেষ। ১টি করে ম্যাচ বাকী ইংল্যান্ড-বাংলাদেশ ও নেদারল্যান্ডসের।

তিন দলই নিজ নিজ ম্যাচে জিতলে রান রেট বিবেচনায় আসবে। তখন শ্রীলংকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ শেষ হয়ে যাবে। বর্তমানে রান রেটে এগিয়ে ইংলিশরা। -০.৮৮৫ রান রেট আছে তাদের। বাংলাদেশের আছে -১.১৪২ ও নেদারল্যান্ডসের আছে -১.৬৩৫ রান রেট।

তবে রান রেট নিয়ে না ভেবে পাকিস্তানের বিপক্ষে জয়কেই বেশি প্রাধান্য দিচ্ছে ইংল্যান্ড। দলের ওপেনার ডেভিড মালান বলেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। জয় দিয়ে বিশ^কাপ শেষ করতে চাই। তাহলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা থাকবে। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সবাই।’

এখন পর্যন্ত ওয়ানডেতে ৯১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড। জয়ের পাল্লা ভারী ইংলিশদের। ৫৬ ম্যাচে জিতেছে তারা। ৩২ ম্যাচে জয় আছে পাকিস্তানের। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ^কাপে ১০বার দেখা হয়েছে দু’দলের। সেই লড়াইয়ে পাকিস্তান ৫টিতে এবং ইংল্যান্ড ৪টিতে জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। গত বিশ^কাপে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিলো পাকিস্তান।

২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান-ইংল্যান্ড। ঘরের মাঠে পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিলো ইংলিশরা।

পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

ইংল্যান্ড দল:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা