ছবি: সংগৃহীত
বিনোদন

‘এটা আমাদেরই গল্প’ নিয়ে এত আলোচনা কেন

আমার বাঙলা ডেস্ক

প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’।

গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এর সম্প্রচার, গেল বুধবার মুক্তি পেয়েছে নাটকটির ১৯তম পর্ব।

তিন দিনের ব্যবধানে পর্বটি ৯৬ লাখের বেশিবার দেখা হয়ে গেছে। সিনেমাওয়ালা চ্যানেলে ধারাবাহিকটির প্রথম পর্ব ১ কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে। এর বাইরে কোনো পর্ব ১ কোটি বার, কোনো পর্ব ৮০ লাখের বেশিবার দেখেছেন দর্শক।

এক পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়।

‘দীর্ঘদিন পর পরিবার নিয়ে দেখার মতো একটা ধারাবাহিক নাটক পেলাম। নাটকটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।’এটা আমাদেরই গল্প নিয়ে ফেসবুকে লিখেছেন সুমন ইসলাম নামের এক দর্শক।

মারিয়া তাবাসসুম নামের এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘আমাদের পুরো পরিবার নাটকটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি।’

ধারাবাহিকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। ধারাবাহিকটির মোট ৫২টি পর্ব প্রচারিত হবে। এপ্রিলে এর প্রচার শেষ হবে।

একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। এর মধ্যেই এটা আমাদেরই গল্প আলাদাভাবে নজর কেড়েছে। দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তারা।

এতে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ অনেকে অভিনয় করেছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা