বিনোদন

‘একজন শিল্পীকে ভীষণভাবে অসম্মানিত করা হচ্ছে’

বিনোদন প্রতিবেদক

দুই দশক আগে ‘হাজার বছর ধরে’ দিয়ে বড় পর্দায় অভিষেক। সিনেমায় নিজের পছন্দসই চরিত্রে সুযোগ না পেয়ে পরে ছোট পর্দায় মনোনিবেশ করেন শারমিন জোহা শশী। নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা ও প্রশংসা-দুটোই অর্জন করেন। অভিনয় অঙ্গনে গড়ে তোলেন নিজের অবস্থান। সেই অভিজ্ঞ ও পরীক্ষিত অভিনেত্রী কেন ফেসবুকে লিখলেন ‘একজন শিল্পীকে ভীষণভাবে অসম্মানিত করা হচ্ছে।’

যোগাযোগ করা হলে শশী অভিযোগ করেন, প্রায়ই এমন চরিত্রে তাঁকে কাস্ট করা হয়, যা তাঁর সঙ্গে মানানসই নয়। এ জন্য নাট্যাঙ্গনের সহকর্মীদের অনুরোধ জানিয়ে বলেন, ‘অনুগ্রহ করে আমাকে ভুল বা অনুপযুক্ত কাস্টিংয়ের জন্য ডাকবেন না। আমার নাম শুনে কিংবা ছবি দেখে কাস্টিং করার আগে আমার কাজ সম্পর্কে জানা উচিত।’

অভিনেত্রী আরো বলেন, ‘একজন শিল্পীর পরিচয় তার কাজ দিয়ে নির্ধারিত হয়। দুই দশকের বেশি সময় ধরে নাটক, শর্টফিল্ম, বিজ্ঞাপন ও ডাবিংয়ে গুরুত্বপূর্ণ চরিত্র করেছি। তাই আমাকে কাস্ট করার আগে আমার কাজের প্রতি সম্মান দেখানো উচিত। আমি নতুন করে নায়িকা হওয়ার চেষ্টা করছি না, অনুগ্রহ করে ভুল ধারণা করবেন না।’

শশী জানান, অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে প্রধান চরিত্রের বাইরে অন্য কোনো ভূমিকায় কাস্টিংয়ের প্রস্তাব দেওয়া হয়। শশী বলেন, ‘আমি বহুবার বলেছি, কী ধরনের চরিত্রে কাজ করতে চাই, কী ধরনের গল্পে কাজ করব এবং আমার টিম কেমন হওয়া উচিত। এই বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। শিল্পীদের বিষয়ে এসব জানা থাকলে কেউ ভুল কাস্টিংয়ের জন্য অপ্রয়োজনীয় ফোন বা মেসেজ পাঠাবে না।’

শশী আরো জানান, বর্তমানে চিত্রনাট্য পড়ার মধ্য দিয়ে নিজেকে অসম্মানিত বোধ করছেন। অনেক সময় ভুল কাস্টিংয়ের কারণে অপ্রয়োজনীয় চিত্রনাট্য পড়তে হয়, যা তাঁর সময় নষ্ট করে। তাঁর ভাষ্যে, ‘অনেকে চিত্রনাট্য পাঠিয়ে অপেক্ষা করেন, জানতে চান, আমি করব কি না। ভুল চরিত্রে আমাকে ফেলে দেওয়া হয়, যা আমার জন্য অসম্মানের বিষয়। এই ভুল কাস্টিং শিল্পীর প্রতি সবচেয়ে বড় অবজ্ঞা।’

দীর্ঘদিন অভিনয়ে যুক্ত থাকার ফলে একটি অর্জন তৈরি হয়। শশী মনে করেন, সেই সম্মান রক্ষা করাই শিল্পীর দায়িত্ব। আক্ষেপ নিয়ে এই শিল্পী বলেন, ‘সম্মান একজন শিল্পী নিজে অর্জন করে। আমি সম্মান না পেলে আমাকে সম্মান করবেন না। কিন্তু অসম্মান করা বন্ধ করুন। এতে যাঁরা করছেন, তাঁদের অজ্ঞতা প্রকাশ পায়। যোগ্য হন, যোগ্য শিল্পীকে যোগ্য চরিত্র দিন। একজন শিল্পী ভালো কাজের অপেক্ষায় থাকে। তাই আমি যেসব চরিত্র করি, দয়া করে সে ধরনের চরিত্রেই আমাকে ডাকুন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা