ছবি সংগৃহিত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

শনিবার (১৩ এপ্রিল) রাতে দেশটির পাহাড়ি অঞ্চল তানা তোরাজা রিজেন্সিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান সুলাইমান মালিয়া বলেছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজা রিজেন্সিতে দুটি ভূমিধস ও বিধ্বস্ত গ্রাম থেকে মরদেহ ও দুইজন জীবিত ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

মালিয়া আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে বলেন, এখানে ১৯ জন নিহত হয়েছেন। আমরা এখনও অন্যান্য ক্ষতিগ্রস্তদের সন্ধান করছি। এখন পর্যন্ত দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে, সম্ভবত ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা।

তিনি আরও জানান, তানা তোরাজা এবং এর আশেপাশের এলাকাগুলো 'বিরামহীন ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে, বিশেষ করে গত সপ্তাহে বৃষ্টি খুব কম সময়ই থামছে।

ভারী বৃষ্টিপাত পাহাড়ের ঢালে অবস্থিত বসতির মাটি ক্ষয় করেছে, যার ফলে ভূমিধস হয়েছে, যা বাসিন্দাদের বাড়িঘর চাপা দিয়েছে।

প্রসঙ্গত, বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা রয়েছে। কিছু জায়গায় বন উজাড়ের কারণে এ সমস্যা আরও বেড়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার জামায়াত নেতা

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা