ছবি সংগৃহিত
আন্তর্জাতিক

আমাজনে বন উজাড় ৪০ শতাংশ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতিক সময়ে কলম্বিয়ার আমাজনে বন উজাড় বাড়ছে। এ বন উজাড়ের মাত্রা ঐতিহাসিক উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য আমাজন রেইন ফরেস্টকে 'দর কষাকষির অস্ত্র' হিসাবে ব্যবহার করছে।

দেশটির পরিবেশমন্ত্রী সুসানা মুহাম্মাদ বলেছেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে- সশস্ত্র গোষ্ঠীগুলো রেইন ফরেস্টের ওপর নিয়ন্ত্রণ জোরদার করায় ২০২৩ সালের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে এই অঞ্চলে বন উজাড় ৪০ শতাংশ বেড়েছে।

বোগোতায় এক সংবাদ সম্মেলনে মুহাম্মাদ বলেন, আমরা বন উজাড়ের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি, যা বেশ উদ্বেগজনক। এর দুটি প্রধান কারণ রয়েছে।

প্রথমটি হচ্ছে- ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর (স্থানীয় জনগণের) অত্যন্ত বলপ্রয়োগ এবং দ্বিতীয়টি স্পষ্টতই অগ্নিকাণ্ড, অনুকূল পরিস্থিতি যা জলবায়ুর সঙ্গে সম্পর্কিত।

দেশের ইতিহাসে প্রথম বামপন্থী প্রশাসন গুস্তাভো পেত্রোর সরকার সশস্ত্র বিদ্রোহীদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত পরিবর্তন এনেছেন।

কলম্বিয়ার পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে কলম্বিয়াজুড়ে বন উজাড় ২৯ শতাংশ কমে ২০১৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, ২০২৩ সালে এটি আরও ২৫ থেকে ৩৫ শতাংশ কমেছে। তবে সেই প্রবণতার অবসান ঘটেছে সাম্প্রতিক সময়ে।

অভূতপূর্ব বন উজাড়ের কমে আসা মূলত এস্তাদো মেয়র সেন্ট্রাল (ইএমসি) এর আদেশের কারণে হয়েছিল। ভিন্নমতাবলম্বী বিদ্রোহীদের গ্রুপ যারা দক্ষিণ কলম্বিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে আধিপত্য বিস্তার করে ছিল, ইএমসি পেট্রো সরকারের সাথে আলোচনার টেবিলে ২০২২ সালে বন উজাড় নিষিদ্ধ হয়।

তবে কলম্বিয়ার আমাজনে বন উজাড় আগের বছরের তুলনায় ২০২৩ সালের শেষ ৩ মাসে ৪১ শতাংশ বেশি হয়ে যায়, যা ১৮,৪০০ হেক্টরে পৌঁছেছে। উদ্বেগজনক এ প্রবণতা চলতি বছরও অব্যাহত রয়েছে। প্রাথমিক সরকারি পরিসংখ্যান দেখায়, ২০২৪ সালের প্রথম তিন মাসে ৪০ শতাংশ বেশি বনভূমি কমে এসেছে।

পরিবেশমন্ত্রী সুসানা মুহাম্মাদ বলেন, আমরা আশঙ্কা করেছিলাম বন উজাড় বাড়বে। তবে যে মাত্রায় বন উজাড় বাড়ছে, সেটা আমাদের আশঙ্কারও বাইরে! এটা অত্যন্ত উদ্বেগজনক।

ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফাউন্ডেশন ফর কনজারভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (এফসিডিএস)-এর পরিচালক রদ্রিগো বোটেরো বলেন, গত ছয় বছরে আমরা ৫ মিলিয়ন হেক্টরেরও বেশি বনভূমি হারিয়েছি।

আমরা এমন এক পর্যায়ে রয়েছি, পূর্বের অবস্থায় আর ফেরা হবে না! বিশেষ করে বিশ্বের সবচেয়ে দুর্গম, জীববৈচিত্র্যময় ও নাজুক বাস্তুতন্ত্রে গবাদি পশু চাষ ও কোকা উৎপাদন আশঙ্কাজনক। তারা গায়ানা শিল্ডের মতো অঞ্চলে পৌঁছেছে যা জীববৈচিত্র্যের দিক থেকে অসীমভাবে বেশি গুরুত্বপূর্ণ। প্রক্রিতির এই ক্ষতি পুনরুদ্ধার করতে কয়েক শতাব্দী সময় লেগে যাবে।

সাম্প্রতিক মাসগুলোতে কলম্বিয়ায় আমাজন বনাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীরা স্থানীয় লোকজনকে বাস্তুচ্যুত করেছে। পরিবেশবাদীদের হত্যা করেছে। ওই অঞ্চল থেকে সরকারি কর্মকর্তাদেরও তাড়িয়ে দিয়েছে। বন রক্ষার উদ্দেশ্যে ইকোট্যুরিজম উদ্যোগ এবং বন সংরক্ষণকারী কৃষকদের জন্য অর্থ প্রদানের প্রকল্পগুলোও বন্ধ করতে বাধ্য করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

পরিবেশমন্ত্রী সুসানা মুহাম্মদ বলেন, প্রকৃতিকে সংঘাতের মাঝখানে দাঁড় করানো হচ্ছে। দক্ষিণ আমেরিকা এ বছর চরম খরা এবং রেকর্ড তাপমাত্রার সম্মুখীন হয়েছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা