সারাদেশ
১৫ শতাংশ বেতন বাড়ানোর দাবি

আশুলিয়া শিল্পাঞ্চলে ২০ পোশাক কারখানায় ছুটি

আশুলিয়া প্রতিনিধি

বাৎসরিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আশুলিয়ায় কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কিছু শ্রমিক সকালে কারখানায় এলেও কাজ বন্ধ রেখেছেন। আবার কিছু শ্রমিক কারখানা থেকে বেরিয়ে গেছেন।

বুধবার শ্রমিকদের অব্যাহত আন্দোলন ও কর্মবিরতির মুখে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ জানায়, শ্রমিকরা যদিও কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা করছেন না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছেন, কেউবা কারখানা থেকে বেরিয়ে গেছেন।

পোশাক শিল্প সূত্রে জানা গেছে, হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কিছু শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখেছেন।

আরেকটি সূত্র জানায়, শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩(১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে। হামীম ও নিট এশিয়ার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গেছেন। নিউ এইজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ অন্যান্য কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্লোরে বসে আছেন।

এর আগে শ্রমিকদের কর্মবিরতির কারণে মঙ্গলবারও আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। পুলিশ ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বাৎসরিক বেতন ১৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি অর্জিত ছুটির বকেয়া প্রতি মাসে পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। এসব দাবির পাশাপাশি নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা করারও দাবি জানান তারা।

শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের দাবির মুখে সরকার ১৫ শতাংশের জায়গায় ৯ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরও কেন শ্রমিকরা আন্দোলন করছেন, এটি আসলে তারাও বুঝতে পারছেন না। একবারে তো সবকিছু চাইলেই পাওয়া যায় না। মালিকদের বিষয়গুলোও ভাবতে হবে। তাই যে দাবি মানা হয়েছে, সেটি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বার্ষিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাড়িতে চলে যাওয়ায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

এটাই বোধ হয় আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের সময় কম দেওয়া হয়েছে উল্লেখ করে ঠাক...

গণভোট ও নির্বাচন সচেতনতায় বান্দরবানে ট্রাক সংগীত উদ্বোধন

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, ভোটারদের সচেতন ও উদ্বু...

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট...

ভারত-আমেরিকার ইনসাফ বাংলার জমিনে দেখতে চাই না: লক্ষ্মীপুরে মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কর...

বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা