ছবি: সংগৃহীত
বিনোদন

আমার বাঙলা নিবেদিত ‘কথা সামান্য’ অনুষ্ঠানের এবারের অতিথি অভিনেত্রী প্রিয়া অনন্যা

বিনোদন ডেস্ক

মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে থাকে না বলা অনেক গল্প, অনেক না-পাওয়া, পাওয়া, স্বপ্ন, ও সংগ্রামের ইতিহাস। ঠিক তেমন কিছু অজানা গল্প নিয়ে প্রতি সপ্তাহের সোমবার সন্ধ্যা ৭ টায় প্রচারিত হচ্ছে ‘কথা সামান্য’ — একটি ব্যতিক্রমধর্মী সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান, যেখানে আমরা জানতে পারি পরিচিত মুখগুলোর অচেনা দিক।

আজকের পর্বের অতিথি প্রিয়া অনন্যা — যিনি শুধু একজন সফল মডেল ও অভিনেত্রী নন, বরং একজন সংগ্রামী নারী, যিনি তার নিজস্ব পথে হাঁটতে গিয়ে পার করেছেন নানা চড়াই-উতরাই।

এই পর্বে উঠে আসবে তাঁর ব্যক্তিগত অনুভব, জীবনের বাঁকবদলের মুহূর্ত, শোবিজ জগতে নিজের জায়গা করে নেওয়ার লড়াই, এবং তাঁর সৃষ্টিশীলতার পেছনের উৎস ও অনুপ্রেরণার কথা।

অনুষ্ঠানটির বিশেষত্ব হলো – এখানে অতিথিদের মুখে দর্শকরা শুনতে পাবেন এমন কিছু কথা, যা আগে কোথাও বলা হয়নি, বা হয়তো বলার সুযোগ হয়নি।
এই আন্তরিক, খোলামেলা আড্ডার মধ্য দিয়ে তৈরি হয় একটা সত্যিকারের মানুষের গল্প—যা ছুঁয়ে যায় মন।

জনপ্রিয় র‍্যাপশিল্পী শিব-বি শিহাব এর প্রযোজনা ও সঞ্চালনায় আমার বাঙলা নিবেদিত ‘কথা সামান্য’ অনুষ্ঠানটি নিয়মিত দেখা যাবে দৈনিক আমার বাঙলার অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে, প্রতি সোমবার সন্ধ্যা ৭টায়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলা...

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে মুহিবুর, যুদ্ধের ময়দানে ড্রোন হামলায় নিহত

বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমা...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে তাঁর জ...

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা