সংগৃহিত
খেলা

অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে টপকে শীর্ষে বাবর

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের নেতৃত্বে ফিরেই নতুন এক রেকর্ড গড়েছেন বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই ব্যাটার। এই রেকর্ডে বাবর পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যারন ফিঞ্চকে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে এই কীর্তি গড়েন বাবর। ম্যাচে ২৯ বলে ৩৭ রান করার পথে ২৮ রানের মাথায় এই কীর্তি গড়েন পাকিস্তান দলপতি।

বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে বাবরের বর্তমান রান ৬৭ ইনিংসে ২ হাজার ২৪৬। পেছনে থাকা ফিঞ্চের রান ৭৬ ইনিংসে ২ হাজার ২৩৬। এই দুইজনের পেছনে তিনে থাকা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসনের রান ৭১ ইনিংসে ২ হাজার ১২৫।

শুধু এই রেকর্দেই বাবর সেরা নন, টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই ডানহাতি ওপেনার ব্যাটার। ১০৫ ইনিংসে তার রান ৩ হাজার ৭৪৯। ৩৩টি ফিফটির পাশে আছে ৩টি সেঞ্চুরি।

বাবরের এমন রেকর্ডের দিনে অবশ্য জিততে পারেনি পাকিস্তান। বড় ব্যবধানে হেরে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে তারা। রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।

ম্যাচে প্রথমে ব্যাট করে দলীয় ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে চ্যাপম্যানের অপরাজিত ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ১০ বল আগেই জয়ের বন্দরে নোঙ্গর করে নিউ জিল্যান্ড। ৯ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন চ্যাপম্যান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা