ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
সারাদেশ

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জেলে আটক।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল ও ৬০০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, বাঁশখালী এর উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মালিক পক্ষের নিকট বোটটি হস্তান্তর করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

আজ ৭ মার্চ- ২০২৬ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস।...

দাগনভূঞায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চু...

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে বাংলাদেশের নারী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হি...

ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম...

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান...

ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জরুরি ক্ষমতা ব্যবহার কর...

হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিস্তীর্ণ জলাভূমি বৃহত্তর অঞ্চল হাকালুকি হাওরে এবার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা