পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্দেশনা না মানলে ‘বড় ধরনের সমস্যা’র মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না।তিনি বলেন, খুচরা বিক্রেতারা যদি তা না করে, তাহলে তাদের সামনে বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। প্রতি গ্যালনের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করুন।
তিনি আরও বলেন, খুচরা বিক্রেতাদের অবশ্যই এ আহ্বানে দ্রুত সাড়া দিতে হবে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের মহান আমেরিকান জনগণের জন্য আপনাদের পণ্যের দাম কমাতে হবে। আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এ পোস্টে ক্যালিফোর্নিয়াকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। তিনি পেট্রোলের ওপর আরোপিত কর কমানোর জন্য রাজ্যটির প্রতি আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, খুব শিগগিরই পণ্যের মূল্যের চেয়েও করের পরিমাণ বেশি হয়ে যাবে। এটি যুক্তরাষ্ট্র কখনো মেনে নেবে না, ক্যালিফোর্নিয়ার জনগণও মেনে নেবে না। তারা এই অযৌক্তিক কর এবং নিজেদের সরকারের নীতির কারণে ভোগান্তির শিকার হচ্ছে।
আমার বাঙলা/ রাব্বি