ফেনী প্রতিনিধি
সারাদেশ

"সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে, পেশার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে": কামাল উদ্দিন সবুজ

ফেনী প্রতিনিধি

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেছেন, গণমাধ্যম কখনো মুক্ত ছিলনা এখনও নেই, হবেও না। নানা প্রতিবন্ধকতায় সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। এমন একটা সরকার ছিলো যারা সবকিছুকে দলীয়করণ করেছিলো৷ ফেনীর সাংবাদিকরাও বিগত সময়ে একাধিক মামলার শিকার হয়েছেন। ৫ আগষ্টের পরপরই বিভিন্ন লোক খবরদারি করছেন। অনেকের চাকরিচ্যুতির খবর শুনেছি। এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে। পেশার দিক দিয়ে এক ও অভিন্ন হতে হবে।

শনিবার (৩ মে) বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, চব্বিশের ৫ আগস্ট বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। সাংবাদিকতার সঙ্গে রাজনীতি মেলানো কিংবা রাজনীতির সঙ্গে ব্যক্তিস্বার্থ জড়িত থাকলে সাংবাদিকতা হয়না। সাংবাদিকদের এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যতো আমাদের জাতীয় পর্যায়েও নেই। যেখানে সকল মত ও পথের জায়গায় মিলে যাবে। সেই জায়গায় আমাদের যেতে হবে। ফেনী থেকে শুরু হোক সেই যাত্রা। ফেনী নানাভাবে সমৃদ্ধ জেলা। ফেনীর সাংবাদিকরা এই দেশের সাংবাদিকরা নতুন যুগের শুভ সূচনা করুক।

কামাল উদ্দিন সবুজ বলেন, সাংবাদিকতাকে রাজনীতির সাথে মেলাবেন না। গণমাধ্যমকে জনগনের মাধ্যম করার জন্য কাজ করে যেতে হবে। ঝুঁকি মেনে নিয়েই আপনাকে আমাকে সাংবাদিকতা করে যেতে হবে। সেই সৎ সাহসটা থাকা দরকার৷ বেশি টাকা রোজগার করতে চাইলে সাংবাদিকতা না করে ব্যবসা করেন কিংবা অন্য কিছু করেন। সাংবাদিকতা করার দরকার নেই৷ আমারা সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার চাই৷

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান।

ফেনীর এ কৃতি সন্তান সবুজ আরো বলেন, গণমাধ্যমকে গনমুখী করার জন্য কাজ করতে হবে। রাজনীতিকরা নানা ধরনের অনিয়ম-দূর্নীতিতে জড়িয়ে পড়েন। তখন এসব লিখতে গেলে শত্রুতা তৈরি হয়। সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা। যুগে যুগে অনেক সাংবাদিক মারা গেছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। গত ৮ মাসে গনমাধ্যম ১৬ ধাপ এগিয়েছে। আরো এগিয়ে নিতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবদুর রহিম, আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশিদ, ডিবিসি নিউজের প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, মানবাধিকার সংগঠক হুমায়ুন পাটোয়ারী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মোঃ শফিউল্লাহ রিপন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শেখ কামাল, পরশুরাম প্রেসক্লাব সভাপতি এম এ হাসান, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইমাম হাসান কচি, ইত্তেফাক ডিজিটাল প্রতিনিধি এম এ আকাশ প্রমুখ।

এ সময় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা