বাণিজ্য
উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটে ভাইয়া হাউজিংয়ের ৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

নিউজ ডেস্ক: সিলেট নগরীর মির্জা জাঙ্গাল হোটেল নির্ভানা ইন এর হলরুমে ৪ দিনব্যাপী ভাইয়া হাউজিং আবাসন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইয়া হাউজিং লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. ফরহাদ উদ্দিন। সিনিয়র এজিএম মাহফুজুল হাসান হিরন এবং ব্যবস্থাপক রিয়াজ মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট ক্লাবের চেয়ারম্যান হানিফ আলম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট অঞ্চলের জন্য সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। সিলেটকে মডেল হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। এ অঞ্চলে আবাসনসহ অন্যান্য ব্যবসার প্রসারে সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। মেয়র বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে প্রবাসী কল্যাণ সেল চালু রয়েছে। জমি-জমার মামলার ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘসূত্রতা কমাতে আইনগুলোকে যুগোপযোগী ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে। বিনিয়োগের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, মানসম্মত বাড়ি-ফ্ল্যাট নির্মাণ অনেকেরই সারাজীবনের স্বপ্ন। মানুষের সেই স্বপ্ন পূরণে ভূমিকা রাখেন আবাসন ব্যবসায়ীরা।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বলেন, ব্যবসাসহ সিলেট বিভাগ সব দিক থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থার উত্তরণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। আবাসন ব্যবসায় বিনিয়োগের সমস্যা সমাধানে ভাইয়া হাউজিং লিমিটেড ভূমিকা রাখবে। সিলেট ক্লাবের চেয়ারম্যান হানিফ আলম চৌধুরী বলেন, নিরাপদ আবাসন সবার কাম্য। আবাসনের চাহিদা মেটাতে এ মেলা ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আবাসন মেলা। এদিকে মেলা উপলক্ষ্যে ভাইয়া হাউজিংয়ের টিউলিপ ভ্যালিতে থাকছে ১৫% বিশেষ ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা