সংগৃহিত
খেলা

২০২৭ নারী বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে নারী বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। এককভাবে ২০২৭ সালের বিশ্বকাপের আয়োজন করবে দেশটি।

শুক্রবার (১৭ মে) ফিফা কংগ্রেসের ভোটাভুটিতে বেলজিয়াম, নেদারল্যান্ড ও জার্মানিকে হারিয়ে নারী ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হওয়ার সুযোগ করে নেয় ব্রাজিল।

দশম নারী বিশ্বকাপের আয়োজক দেশ কারা হবেন, তা চূড়ান্ত করতে আজ ফিফা কংগ্রেসে ভোটাভুটির আয়োজন করা হয়। এতে কংগ্রেসের ১১৯ জন্য সদস্য ব্রাজিলকে ভোট দেয়। আর ইউরোপের দেশগুলো পায় ৭৮ ভোট। ফলে ২০২৭ বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা পায় ব্রাজিল।

ব্রাজিলকে ভোট দেওয়ার বড় কারণ হলো- সেখানে অনেকগুলো স্টেডিয়াম আছে। প্রায় ১০টি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামে ২০১৪ সালের পুরুষ বিশ্বকাপ সুষ্ঠভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা আছে তাদের। অপরদিকে ইউরোপের তিন দেশ আয়োজক হলে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য কঠিন হয়ে যায়। কারণ, একটি স্টেডিয়াম থেকে আরেকটি স্টেডিয়ামের দূরত্ব অনেক বেশি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ বলেছেন, 'আমরা জানতাম যে দক্ষিণ আমেরিকার নারী ফুটবল এবং নারীদের জন্য বিজয় উদযাপন করব। আপনি নিশ্চিত হতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই আমরা নারীদের জন্য সেরা বিশ্বকাপ আয়োজন সম্পন্ন করবো।'

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, 'ব্রাজিলের টুর্নামেন্ট হবে এ যাবৎকালের সেরা নারী বিশ্বকাপ।'

এর আগে আয়োজক দেশ হওয়ার বিড থেকে নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। আসর আয়োজন করা তাদের জন্য অতিরিক্ত চাপের হয়ে যাবে মনে করে এমন সিদ্ধান্ত নেয় তারা।

প্রসঙ্গত, ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। এ আসর শেষ হতেই পরের বছর আরও একটি বিশ্বকাপের আয়োজন অবশ্যই তাদের চাপ সৃষ্টি করবে। ফলে নাম প্রত্যাহার করাটাই ছিল যুক্তিযুক্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা