টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের ফটোসেশন
খেলা

বিশ্বকাপের আগে টাইগারদের ফটোসেশন

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গতকাল মঙ্গলবার দল ঘোষণা হয়ে গেছে। বিতর্ক-সমালোচনা থাকলেও ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডই চূড়ান্ত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তারাই এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, স্কোয়াড ঘোষণার একদিন পর আজ বুধবার রাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা। যাওয়ার আগে টাইগারদের অন্যতম কাজ ফটোসেশন। শ্যুট-ব্লেজার পরে সেটিও সময় মতো করে নিলেন শান্তবাহিনী।

বাংলাদেশ দল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন সেরে নেয়। টিম ম্যানেজমেন্ট ও অন্যান্য কোচিং স্টাফরাও সঙ্গে ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন টাইগারদের আনুষ্ঠানিক এই ফটোসেশনে শেষ দিকে যুক্ত হন। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

হেডকোচ হাথুরু ফটোসেশন শেষে প্রেস মিটিংয়ে বসেন। এই মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা জানান তিনি। অধিনায়ক শান্তও কথা বলেন।

উপস্থিত সাংবাদিকরা সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে শান্তকে প্রশ্ন করেন। সেসব প্রশ্নের উত্তরও দেন টাইগার অধিনায়ক।

গতকাল স্কোয়াড ঘোষণায় একমাত্র চমক বোধহয় মোহাম্মদ সাইফউদ্দিনের বাদ পড়াটাই। তার পরিবর্তে বিশ্বকাপের বিমানে চড়তে যাচ্ছেন আরেক পেসার তানজিম সাকিব। অথচ ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ দলে ছিলেন সাইফউদ্দিন।

অপরদিকে চোট থেকে ফিট না হলেও স্কোয়াডে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদ। পেসারদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে শান্তর ডেপুুটি হিসেবে খেলবেন তাসকিন।

বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা