সংগৃহীত
খেলা

কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: আগামীকাল জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে কোলকাতার ইডেন গার্ডেন্সে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর, বাজে পারফরমেন্সের কারনে হারের বৃত্তে বন্দি হয়ে পড়ে বাংলাদেশ দল। সর্বশেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হারসহ টানা পাঁচটিতে পরাজিত হয়েছে টাইগাররা।

বাজে পারফরমেন্সের কারনে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কঠোর সমালোচনায় মেতে উঠে ক্রিকেট বিশ্ব। টাইগারদের খেলা দেখতে কোলকাতায় আসা বাংলাদেশী সমর্থকরা গ্যালারি থেকে অধিনায়ক সাকিবকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা ঝড় তুলে ভক্তরা।

বিশ্বকাপের আগ মুর্হূতে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের বিরোধের প্রভাব পড়ে বাংলাদেশ দলের উপর। নেদারল্যান্ডসের কাছে হারের পর এমনটাই আকার ইঙ্গিতে মেনে নেন অধিনায়ক সাকিব।

বিশ্বকাপের আগে তামিম ও সাকিবের বিরোধ এবং বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরমেন্স সত্ত্বেও গত দুই মাস অসম্ভবভাবে নীরব ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে কোলকাতায় বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে প্রকাশ্যে আসেন তিনি।

পাপন বলেন, এমন পারফরমেন্স অগ্রহণযোগ্য-হতাশাজনক এবং জনসাধারণের সমালোচনা খুবই স্বাভাবিক। তারপরও জাতীয় দলের খেলোয়াড়দের পাশে থাকবে বিসিবি। কারণ এখনও তিনটি ম্যাচ বাকি আছে টাইগারদের।

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য বিশ্বকাপে আরো অন্তত দু’টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। আইসিসির নিয়ম অনুসারে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল এবং স্বাগতিক হিসেবে পাকিস্তান টুর্নামেন্টে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।

নিজেদের সেরাটা খেলতে পারলে এই মুহুর্তে বাংলাদেশের জন্য আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা যায়। নেদারল্যান্ডস এবং শ্রীলংকার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর পথ হারায় পাকিস্তান। বাংলাদেশের মত হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকরাও। ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা চার ম্যাচ হেরেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে বড় ধাক্কা খাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় মনোবল অনেকটাই ভেঙ্গে গেছে পাকিস্তানের।

তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবেলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিলো টাইগারদের। গত আসরে বাংলাদেশের সাথে দ্বিতীয় সাক্ষাতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান।

সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিলো দু’দলের। ঐ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিলো পাকিস্তান।

কাল জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান উভয় দলেই আসতে পারে কিছু পরিবর্তন।

বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা