সংগৃহীত
খেলা

ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক: ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হেরে বসেছিল। সেখান থেকে পাঁচবারের চ্যাম্পিয়নদের দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ওপরে উঠা শুরু হয়েছে।

বুধবার ( ২৫ অক্টোবর) অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে পেয়ে তো বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের রেকর্ড নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। ডাচদের আজ তারা হারিয়েছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে প্যাট কামিন্সের দল।

বিশ্বকাপ ইতিহাসে এর আগে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল ২৭৫ রানের। সেই রেকর্ডটিও অস্ট্রেলিয়া করেছিল। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানকে এত বড় ব্যবধানে হারিয়েছিল অসিরা।

আজ নেদারল্যান্ডসকে রানের পাহাড়ে চাপা দিয়েছে অস্ট্রেলিয়া, ছুড়ে দিয়েছিল ৪০০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য।

জবাবে ২১ ওভারে ৯০ রানেই গুটিয়ে গেছে ডাচদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট শিকার মিচেল মার্শের।

এর আগে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে নেমে বিশ্বকাপ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি করে বসলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াও পেলো ৮ উইকেটে ৩৯৯ রানের পুঁজি।

ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের উদ্বোধনী জুটিতে আসে ২৩ বলে ২৮ রান।

১৫ বল খেলে ৯ রান করা মার্শকে ফিরিয়ে অসি শিবিরে প্রথম আঘাত হানেন ফন বিক। তবে দ্বিতীয় উইকেটে দাঁড়িয়ে যান ওয়ার্নার আর স্টিভেন স্মিথ। ১১৮ বলে ১৩২ রানের ঝোড়ো জুটি গড়েন তারা।

স্মিথ (৬৮ বলে ৭১) দেখেশুনে খেলে এগিয়ে যাচ্ছিলেন। তাকে সাজঘরে ফিরিয়ে বড় জুটিটি ভাঙেন আরিয়ান দত্ত। এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে ৭৬ বলে ৮৪ রান যোগ করেন ওয়ার্নার। লাবুশেন ৪৭ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬২ রান করে আউট হন।

তবে ওয়ার্নার চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ৮৫ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন। শেষ পর্যন্ত করেন ১২৪ বলে ঝোড়ো ১৬৩।

এবার অসি ওপেনার সেঞ্চুরি পূরণ করেছেন ৯১ বলে। ওয়ানডে ক্রিকেটে এটি তার ২২তম সেঞ্চুরি আর বিশ্বকাপে সবমিলিয়ে ষষ্ঠ।

বেস ডে লেডের করা ইনিংসের ৩৯তম ওভারে ওয়ার্নার সেঞ্চুরির করার পরপরই জশ ইংলিশ আউট হয়ে যান ১২ বলে ১৪ করে। ফন বিকের করা পরের ওভারে ওয়ার্নারও সেঞ্চুরির পর সাজঘরে ফিরে যান।

২৯০ রানে ৬ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এমন জায়গায় দাঁড়িয়ে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল। ৪০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন অসি এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত আউট হন ৪৪ বলে ১০৬ করে। দানবীয় ইনিংসে ছিল ৯ চার আর ৮টি ছক্কার মার।

নেদারল্যান্ডসের লগান ফন বিক ৭৪ রানে নেন ৪টি উইকেট।

অস্ট্রেলিয়া একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ :

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, পল ফন মিকেরেন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা