সংগৃহীত
খেলা
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

শ্রীলংকার বিরুদ্ধে ইংল্যান্ডের হার

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলংকার বোলিং নৈপুন্যে ওয়ানডে বিশ্বকাপে হ্যাট্টিক পরাজয় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আজ টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ইংলিশদের। এই জয়ে ৫ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এলো শ্রীলংকা।

সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে নেমে গেল ইংল্যান্ড। পাশাপাশি সেমিফাইনাল খেলার আশাও অনেকটাই ফিকে হয়ে গেল ইংলিশদের।

শ্রীলংকার বোলিং তোপে নিজেদের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস। শ্রীলংকার সফল বোলার লাহিরু কুমারা নেন ৩ উইকেট। জবাবে দুই অপরাজিত ব্যাটার পাথুম নিশাঙ্কার ৭৭ ও সাদিরা সামারাবিক্রমার ৬৫ রানে ১৪৬ বল বাকী রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে শ্রীলংকা।

বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে ইংল্যান্ডকে হারালো শ্রীলংকা। ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো ইংল্যান্ডের। ৩৯ বলে ৪৫ রানের সূচনা করেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

সপ্তম ওভারে মালানকে ২৮ রানে থামিয়ে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন কাঁধের ইনজুরির কারনে মাথিশা পাথিরানার পরিবর্তে বিশ^কাপের মাঝপথে দলে ডাক পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম উইকেট পতনের পর মিনি ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে। ৮৫ রানে পঞ্চম উইকেট হারায় তারা।

জো রুট ৩ রানে রান আউট, বেয়ারস্টো ৩০ রানে কাসুন রাজিথার, অধিনায়ক জশ বাটলারকে ৮ ও লিয়াম লিভিংস্টোনকে ১ রানে শিকার করে কুমারা।

ষষ্ঠ উইকেটে শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে উইকেট পতন ঠেকান স্টোকস ও মঈন আলি। তাদের ৪৬ বলে ৩৭ রানের জুটিতে রানের চাকা সচল হয় ইংল্যান্ডের। ১৫ রান করা মঈনকে শিকার করে শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন ম্যাথুজ।

মঈনের পর ক্রিস ওকসকে শূণ্যতে রাজিথা এবং ৬টি চারে ৭৩ বলে ৪৩ রান করা স্টোকসকে শিকার করে ইংল্যান্ডের ইনিংস দ্রুত যাবার পথ তৈরি করেন কুমারা। শেষ পর্যন্ত ৩৩ দশমিক ২ ওভারে ১৫৬ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। এবারের বিশ^কাপে এটিই সর্বনিম্ন রান ইংল্যান্ডের। লোয়ার অর্ডারে ১৪ রানে অপরাজিত থাকেন ডেভিড উইলি।

শ্রীলংকার কুমারা ৩৫ রানে ৩টি, সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেট বল করতে নেমে ৫ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন ম্যাথুজ। ৩৬ রানে ২ উইকেট নেন রাজিথা।

জয়ের জন্য ১৫৭ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। দ্বিতীয় ওভারে দলীয় ৯ রানে ওপেনার কুশল পেরেরাকে ব্যক্তিগত ৪ রানে বিদায় দেন পেসার উইলি।

তিন নম্বরে নেমে ২টি চারে ইনিংস শুরু করলেও, উইলির দ্বিতীয় শিকার হয়ে ১১ রানে বিদায় নেন অধিনায়ক কুশল মেন্ডিস। এতে ষষ্ঠ ওভারে ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা।

শ্রীলংকাকে চাপমুক্ত করতে শক্তহাতে দলের হাল ধরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দ্রুত উইকেটে সেট হয়ে রানের চাকা সচল রেখে ১৭তম ওভারে শ্রীলংকার রান ১শতে নেন তারা।

১৮তম ওভারে ওয়ানডেতে ১৩তম হাফ-সেঞ্চুরি করেন ৫৪ বল খেলা নিশাঙ্কা। এই নিয়ে টানা চার ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন নিশাঙ্কা। এতে কুমার সাঙ্গাকারার পাশে বসলেন নিশাঙ্কা। ২০১৫ সালের বিশ্বকাপে টানা চার ম্যাচে অর্ধশতক করেছিলেন নিশাঙ্কা। সেই সাথে এ বছর ১১তম হাফ-সেঞ্চুরি করে ভারতের শুভমান গিলকে নজির স্পর্শ করলেন নিশাঙ্কা। এ বছর ১১টি হাফ-সেঞ্চুরি আছে গিলেরও।

২৩তম ওভারে ওয়ানডেতে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন সামারাবিক্রমা। টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করতে ৪৪ বল খেলেছেন সামারাবিক্রমা।

২৬তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে শ্রীলংকার জয় নিশ্চিত করেন নিশাঙ্কা। তৃতীয় উইকেটে ১২২ বলে অবিচ্ছিন্ন ১৩৭ রান যোগ করেন তারা। ৭টি চার ও ২টি ছক্কায় ৮৩ বলে অপরাজিত ৭৭ রান করেন নিশাঙ্কা। ৫৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অনবদ্য ৬৫ রান করেন সামারাবিক্রমা। ইংল্যান্ডের উইলি ৩০ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন কুমারা।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ১৫৬/১০, ৩৩.২ ওভার (স্টোকস ৪৩, বেয়ারস্টো ৩০, কুমারা ৩/৩৫)।

শ্রীলংকা : ১৬০/২, ২৫.৪ ওভার (নিশাঙ্কা ৭৭*, সামারাবিক্রমা ৬৫*, উইলি ২/৩০)।

ফল : শ্রীলংকা ৮ উইকেটে জয়ী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা