খেলা

ট্রাম্পকে বিশেষ বার্তা সংবলিত জার্সি উপহার দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝেই আলোচনায় এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম এই মহাতারকা এবার একটি বিশেষ বার্তা লেখা জার্সি উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় ট্রাম্পের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

পর্তুগালের হয়ে ইউরো নেশন্স লিগ জেতার সময়ের সেই জার্সিটিতে ছিল রোনালদোর স্বাক্ষর ও বিশেষ বার্তা, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।’ ট্রাম্প বার্তাটি পড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন, ‘দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।’

উপহারটি ট্রাম্পের হাতে তুলে দেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। এসময় ট্রাম্প রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলে প্রশংসা করেন, ‘তারা বলে যে তিনিই (রোনালদো) সর্বকালের সেরা (ফুটবলার)।’

তবে রোনালদোর এই উপহার নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সাধুবাদ জানাচ্ছেন, কেউ আবার সমালোচনা করছেন ট্রাম্পকে উপহার দেওয়াকে কেন্দ্র করে। বর্তমানে রোনালদো রয়েছেন বিশ্রামে। ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি তার ক্লাব আল নাসর। জাতীয় দল পর্তুগালেরও এখন কোনো ম্যাচ নেই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা