ছবি-সংগৃহীত
জাতীয়

ভিসা নীতিতে পুলিশের ইমেজ সঙ্কট হবে না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসা নীতিতে পুলিশে ইমেজ সঙ্কট হবে না।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব ঘটনা কোনো প্রভাব ফেলবে কি না ইস্যুতে আইজিপি বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে।

জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি বলেও জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক।

সম্প্রতি রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত আইনজীবী ভূবন চন্দ্র শীল সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামনে নির্বাচন, এমন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেয়া হয় না। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা সম্পর্কে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।

নির্বাচন সামনে এগিয়ে আসছে। শীর্ষ সন্ত্রাসীদের সংঘাতের জায়গা বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে আইজিপি মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

যেকোনো ঘটনা যখনই সংঘটিত হয় তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আগেও নেয়া হয়েছে এখনো হচ্ছে। সন্ত্রাসী যে-ই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা