ছবি-সংগৃহীত
জাতীয়

আন্তঃনগর রেলে যুক্ত হলো লাগেজ ভ্যান

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালামাল রাজধানী ঢাকায় পরিবহনের জন্যে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনে আনুষ্ঠানিকভাবে যুক্ত করেছে আধুনিক ‘লাগেজ ভ্যান’।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে লাগেজ ভ্যান সংযোজন উদ্বোধন করেন।

রেলমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। আড়ৎদার ও বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এটা মাত্রই শুরু করলাম। ভবিষ্যতে এটাকে বহুমুখী করার জন্য অন্যান্য পরিবহনের সঙ্গে প্রতিযোগিতায় আসতে হবে।

আমরা এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করছি জানিয়ে তিনি বলেন, রেল নিয়ে কোনো ব্যবসা করতে চাই না। আমরা ফেসিলিটি বাড়াতে চাই। আপাতত ১৬টি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান দিচ্ছি। চাহিদার ওপর নির্ভর করে আমরা লাগেজ ভ্যান বাড়াবো।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, বর্তমানে রেলওয়েতে ৪১টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ লাগেজ ভ্যান আছে। সেগুলোর অধিকাংশেরই অর্থনৈতিক আয়ুষ্কাল অনেক আগেই পেরিয়ে গেছে। ফলে, পণ্য পরিবহন থেকে রেলওয়ে যথেষ্ট আয় করতে পারছে না।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এখন রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন করে অত্যাধুনিক ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রেলওয়ের লাগেজ ভ্যান সংযোজনের মোট চুক্তি মূল্য ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা। ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৮৩ কোটি ২৪ লাখ এবং ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৭৫ কোটি ১৫ লাখ টাকা।

ইতোমধ্যে ৫০টি মিটারগেজ লাগেজ ভ্যান দুই চালানে চীন থেকে বাংলাদেশে পৌঁছেছে। কমিশনিং ও পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম দফায় আজ ১৬টি লাগেজ ভ্যান পরিচালনার উদ্বোধন হলো।

অবশিষ্ট ২৫টি মিটারগেজ লাগেজ ভ্যান এ বছরের অক্টোবর মাসে এবং পরবর্তী ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান ডিসেম্বর মাসের মধ্যে পাওয়া যাবে।

২০১৮ সালের ২৬ জুন পণ্য পরিবহন ও যাত্রীসেবার মানোন্নয়নে রোলিং বহরে স্টক যুক্ত করার লক্ষ্যে ৩ হাজার ৬০২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের (রোলিং স্টক সংগ্রহ) অনুমোদন দেয় সরকার।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এরই মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে ২ হাজার ৮৩৯ কোটি ৫৪ লাখ টাকা ঋণ দেবে। প্রকল্পের মেয়াদকাল ২০২১ সালের জুন পর্যন্ত হলেও পরে তা বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা