সংগৃহীত ছবি
জাতীয়

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেতনের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শ্রমিকরা বলেন, ইউনিফর্ম টেক্সটাইলের প্রায় ১৩’শ শ্রমিকের দেড় মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ পালিয়েছে। গতকাল রোববার কারখানা বন্ধ করে মালামাল সরিয়ে নিয়েছে অভিযোগ করেন শ্রমিকরা। বকেয়া বেতনসহ সব পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

পোশাকশ্রমিকরা জানান, আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন না দিয়ে ঘুড়াচ্ছে। আমাদের বেতন-ভাতা পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে দীর্ঘ যানজটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা