সংগৃহিত
জাতীয়

অপপ্রচার রোধে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অপপ্রচার রোধে কাজ করা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বিটিভি দেখার বিষয়ে ভারতের জনগণের আগ্রহ তৈরির বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৈঠকের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা বিটিভিতে একটা দুই ঘণ্টার চাঙ্ক নিয়ে আন্তর্জাতিক নিউজ বিশ্লেষণ, চলমান ঘটনাবলী এবং নিউজ প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে ভারতের যেসব নিউজ এজেন্সি আছে, বিশেষ করে এএনআই তাদের সঙ্গে সহযোগিতা করা যায় কি না। যেহেতু বিটিভি ভারতে দেখানো হয়, বিটিভিতে আমরা দুই ঘণ্টার যে চাঙ্কটা শুরু করবো, এর সময় আমরা ধীরে ধীরে বাড়াবো। এটি আমরা আন্তর্জাতিক মানে করার চেষ্টা করছি। সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন খবরাখবর থাকবে। বাইরের দেশের খবর থাকবে। গ্লোবাল নিউজগুলো থাকবে। আমরা চিন্তা করবো ভারতের দর্শকদের আকৃষ্ট করার জন্য, আমাদের এগুলো দেখার জন্য।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এছাড়া ভারতের যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে তাদের সঙ্গে একটা কোলাবারেশন করার চেষ্টা করবো। পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ট্রেনিংয়ের।’

‘মুজিব, যে সিনেমাটা কো-প্রোডাকশনে হলো। এ রকম আরও কোনো কো-প্রোডাকশনের সুযোগ আছে কি না সেটা দেখা।’

তিনি আরও বলেন, ‘অপপ্রচারের ব্যাপারে ভারতের কিছু ইনস্টিটিউশন আছে, সেগুলোর কাজ করার প্রক্রিয়া-পদ্ধতিগুলো বিনিময় এবং জানা-বোঝার চেষ্টা করবো। যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আমরা কোলাবরেশনে যাবো। এসব বিষয় নিয়ে মূলত আলাপ হয়েছে।’

ভারতের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। তবে পদ্ধতিগত বিষয় নিয়ে বেসিক কিছু আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মূলত সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি যেসব বিষয়ে কো-অপারেশনের সুযোগ রয়েছে। সেই কো-অপারেশনগুলো হলে আমি মনে করি বাংলাদেশ বিশেষভাবে বেনিফিটেড হবে। ভারতীয় দিকে ফিল্ম এবং টেলিভিশন নিয়ে যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমরা যতটা নেওয়ার চেষ্টা করবো, আমাদের এসব বিষয় আরেকটু ডেভেলপমেন্টের জন্য।’

‘বাংলাদেশের বিটিভি ভারতের বাজারে যাচ্ছে, দেখছে। কিন্তু কতটুকু দেখছে, আমরা আগ্রহ তৈরি করতে পারি কি না সেগুলো নিয়ে আলাপ হয়েছে।’

আমাদের সিনেমা ভারতে দেখানো নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি তো জোর করে কোনো কিছু দেখাতে পারবেন না। যদি কোনো পণ্যের চাহিদা থাকে বাজারে সেটা অটোমেটিক্যালি যাবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা