সংগৃহিত
জাতীয়

মিয়ানমারের মর্টার শেলে দুজনের মৃত্যুতে মামলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অকুতোভয় সদস্যরা দেশ ও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালনে কখনো কুণ্ঠাবোধ করেন না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির কর্মীদের হামলায় আহত পুলিশের নায়েক মো. আব্দুর রাজ্জাকের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর আইজিপি বলেন, দেশপ্রেমিক পুলিশ সদস্যরা আগামীতেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বান্দরবানের ঘুমধুম সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ, বিজিবি, প্রশাসন একযোগে কাজ করছে। ঘুমধুমে এক বাংলাদেশি নারীসহ দুজন নিহতের ঘটনায় স্থানীয় থানায় অজ্ঞাতদের নামে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে আর কোন মব নয়: মির্জা ফখরুল

বাংলাদেশের সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

৪৮ ঘণ্টার পর কি ?

ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা আজ...

কুষ্টিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সং...

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন রাশিয়ান মডেল মনিকা

রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবির অবশেষে বিয়ে করলেন...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা