ছবি: সংগৃহীত
জাতীয়

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) দিয়ে নতুন করে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অন্য টার্মিনালটিও দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পূর্ণ সক্ষমতায় আনতে হলে টার্মিনালটি প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে, যা পরিস্থিতি বিবেচনায় বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, বিষয়টি নিয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে। বুধবারও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। কোন সময়ে টার্মিনাল বন্ধ রাখলে জনদুর্ভোগ সবচেয়ে কম হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে।

গ্যাস-বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিস্থিতি নিয়ে কোনো দ্বিমত নেই। এ কারণে সরকারের পক্ষ থেকে বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে এলএনজি খালাস এবং গ্যাস সরবরাহও স্বাভাবিক করা সম্ভব হবে।

সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, অতীতের বিভিন্ন সরকারের ভুল নীতির কারণেও বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরিস্থিতি সামাল দিতে একটি বিশেষ কৌশল নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

নীলফামারীতে যুব দিবস পালন

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাক্সক্ষা’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা