ছবি: সংগৃহীত
বিনোদন

নিষেধাজ্ঞার পর ভারতকে ধন্যবাদ আতিফের

বিনোদন ডেস্ক

রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে প্রায় এক দশক ধরে ভারতে গান গাওয়ার সুযোগ নেই পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের। তবে দীর্ঘ এই নিষেধাজ্ঞাকে তিনি ভিন্নভাবে দেখছেন। বরং এই সময়টিকে নিজের সংগীতজীবনে নতুন করে নিজেকে আবিষ্কারের সুযোগ হিসেবে মনে করছেন তিনি।

সম্প্রতি ইউটিউবার ক্রিস ফেডের টকশোতে অংশ নিয়ে ভারতে নিষেধাজ্ঞা ও নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন ‘তেরে বিন’খ্যাত এই শিল্পী।

আতিফ জানান, প্রায় এক দশক ধরে ভারতে তার গান পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে। একই সময়ে পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে এই পরিস্থিতি তার সংগীতচর্চাকে থামিয়ে দিতে পারেনি।

তিনি বলেন, ভারতে তার অনেক ভক্ত এখনো বিভিন্ন মাধ্যমে তার গান শুনছেন। এমনকি অনেকে ভিপিএন ব্যবহার করে গান শুনছেন এবং পুরোনো গান একে অন্যের সঙ্গে শেয়ার করছেন। যদিও তিনি পাইরেসি সমর্থন করেন না, তবু সংগীত যে সীমান্তের বাধা পেরিয়ে শ্রোতার কাছে পৌঁছে যায়, সেটিই তুলে ধরেন তিনি।

ভারতে কাজ করতে না পারা নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান আতিফ। তার ভাষায়, ভারতীয় শ্রোতাদের তিনি মিস করেন, তবে সেখানে কাজ করার বিষয়টি মিস করেন না। বলিউডে কাজের অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আতিফ আরও বলেন, নিষেধাজ্ঞা না এলে হয়তো নিজের মতো করে স্বাধীনভাবে সংগীত তৈরির সুযোগ তিনি পেতেন না। তাই যারা তাকে ভারতে নিষিদ্ধ করেছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংগীতশিল্পী।

বলিউডে ‘আদাত’, ‘ওহ লমহো’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’ ও ‘জিনা জিনা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন আতিফ আসলাম। দীর্ঘদিন ভারতে অনুপস্থিত থাকলেও অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন কনসার্টের মাধ্যমে তার জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা