ছবি: সংগৃহীত
জাতীয়

অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

দেশের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কোনো ধরনের অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী, অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে।

তবে কয়েকটি দুর্ঘটনা দুঃখজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব ভালো কাটার মাঝেও কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ছাড়া ট্রেন ও বাসে বাড়তি ভাড়া নেওয়ার দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের ঈদযাত্রা ও উদযাপন ছিল সফল।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীত...

বন্দরে  চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

নারায়ণগন্জ জেলার বন্দর উপজেলার অটোরিক্সা চালক স্বপন (৪২) কে কুপিয়ে অটোরিক্সা...

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ  

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্য...

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষ...

চরখোর্দ্দার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো: ঝুঁকিতে প্রায় ১০ হাজার মানুষ  ‎

‎এটি কোনো পর্যটন স্পটের নয়নাভিরাম দৃশ্য নয়, বরং প্রতিদিনের কঠিন বাস্তবতা।...

হাওর অঞ্চলের বোরো বিপর্যয়; ১২ লাখ টন খাদ্য ঘাটতি মোকাবিলায় সরকার কি প্রস্তত?

দেশের মোট চাল উৎপাদনের অর্ধেকেরও বেশি আসে শুধু বোরো মৌসুমে। এর মধ্যে সাতটি হা...

পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথম সরকার...

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীত...

চরখোর্দ্দার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো: ঝুঁকিতে প্রায় ১০ হাজার মানুষ  ‎

‎এটি কোনো পর্যটন স্পটের নয়নাভিরাম দৃশ্য নয়, বরং প্রতিদিনের কঠিন বাস্তবতা।...

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ  

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা