ছবি: সংগৃহীত
জাতীয়

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা—এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারা আগামী ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর দুই মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২-এর অধীন অপরাধগুলো আমলে নিয়ে সারা দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এর কিছুদিন পর, ১৭ সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে সরকার ধাপে ধাপে ওই ক্ষমতার মেয়াদ বাড়িয়ে আসছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু

অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও বিএলএ...

হাইকোর্টের রায় স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাই...

উত্তর কোরিয়ায় শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পি...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদন ফি অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা