জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক ‌‌‘গুজব’: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠককে ‘গুজব ও গুঞ্জন’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

সেনাপ্রধান প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন, দেশে কী হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই, আমি দু-একটি পত্রিকায় দেখেছি। ‌অনলাইনে এটি নিয়ে নানান গুজব-গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটি হচ্ছে আমার বক্তব্য।

এটা কি তাহলে গুজব- এ বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তো অবশ্যই গুজব। আমি তো এখন পর্যন্ত কিছু জানি না।

তিনি বলেন, সেনাপ্রধান আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মাঝে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। আমি মনে করি না এতে বিচলিত হওয়ার মতো কিছু আছে।

জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো কি তাহলে কিছু হচ্ছে না—এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।

এদিকে, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা