রাজনীতি

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়েছে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করছেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন চলছে। এখন ভেতরের খবর পাওয়া যাবে না। অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে।

এর আগে শুক্রবার (১ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে–সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আল্লাহ তায়ালা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন, এই দোয়াই করছি।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমিরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

তিনি আরো বলেন, এরপর আরো নিশ্চিত হওয়ার জন্য ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন এবং স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন।

জামায়াতের পক্ষ থেকে জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে দলের কর্মী ও দ্বীনি সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা