আন্তর্জাতিক

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি।

শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের খুতবা দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

আয়াতুল্লাহ খাতামি বলেন, ‘শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে। এখন তারা (ইরানের) ধ্বংসের কথা বলছে। কারণ তারা নিজেদেরকে জীবন-মৃত্যুর পরিস্থিতিতে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বিক্ষোভ ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা প্রদর্শন করে। অন্যদিকে ইরান শক্তিশালীভাবে আমেরিকার ঘাঁটিকে (কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটি) লক্ষ্য করে বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করেছে।’

খাতামি আরো বলেন, এই যুদ্ধ ইসরায়েলকে একটি ‘ক্যান্সারযুক্ত টিউমার’ হিসাবে প্রকাশ করেছে, যা অপসারণ করতে হবে।

তিনি মুসলিম দেশগুলোকে সর্তক করে বলেন, যদি ইসরায়েল শক্তিশালী হয়, তাহলে সিরিয়ার সঙ্গে যা করেছে তা তাদের ক্ষেত্রেও করবে।

তিনি আরো বলেন, ‘ইরান যুদ্ধের সূচনাকারী ছিল না, কিন্তু তারা দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করেছে।’

খাতামি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের রেকর্ডের নিন্দা জানিয়ে বলেন, ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২৫টি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিহাস ‘অপরাধের একটি কালো দলিল’।

গত ১৩ জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। এরপর ২২ জুন ইসরাইলের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায়।

ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী তেল আবিবে শক্তিশালী পালটা হামলা চালায়। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ ৩-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক...

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে...

৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।...

আওয়ামী আমলের মতো পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

দেশে ভবিষ্যতে আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছ...

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছ...

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা