আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ১৮ জনের মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় ১৫ জন ও ভারতে তিনজনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরীতে ভারি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

এরইমধ্যে তামিলনাড়ু রাজ্যে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। রোববার ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত ছিল। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে। এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা