সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লা খনিতে হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লা খনিতে সশস্ত্র হামলায় অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) ভোররাতে ডুকি এলাকার জুনাইদ কয়লা কোম্পানির খনিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেন, সশস্ত্র হামলাকারীরা খনিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এসময় তারা রকেট ও গ্রেনেড ব্যবহার করে। হামলাকারীরা শ্রমিকদের এক জায়গায় জড়ো করে গুলি চালায় এবং খনির মেশিনপত্রও পুড়িয়ে দেয়।

ডুকির জেলা হাসপাতালে অন্তত ২০টি মরদেহ এবং ৬ জন আহত শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে বলে চিকিৎসক জোহর খান শাদিজাই নিশ্চিত করেছেন।

আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী একটি খনিজসমৃদ্ধ এলাকা বেলুচিস্তান। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার শিকার পাকিস্তানের প্রদেশটি। বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, কেন্দ্রীয় সরকার তাদের প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের এই হামলার দায় স্বীকার করেনি।

সম্প্রতি পাকিস্তানে নতুন করে সন্ত্রাসবাদের উত্থান দেখা যাচ্ছে। সম্প্রতি করাচিতে একটি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুজন চীনা নাগরিককে হত্যা এবং আরেকজনকে আহত করা হয়। এছাড়া, গত মাসে বেলুচিস্তানে শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে সাতজন পাঞ্জাবি শ্রমিক নিহত হন।

পাকিস্তানের সরকার এই হামলাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা