সংগৃহিত
আন্তর্জাতিক

টানা ৩য় বার লন্ডনের মেয়র সাদিক

আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। এবারের নির্বাচনে ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৩২ দশমিক ৬ শতাংশ ভোট। ফলাফল ঘোষণার পর বিজয়ী ভাষণে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার আহ্বানও জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২ মে) রাত ১০টায় লন্ডনের মেয়র পদে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শুরু হয় শুক্রবার থেকে। আর স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী সুসান হল পেয়েছেন ৮ লাখ ১১ হাজার ৫১৮। অর্থাৎ সুসান হলকে ২ লাখ ৭৬ হাজারের ভোটে পরাজিত করেছেন সাদিক। আর টোরিদের দুটি এলাকাসহ ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতে জিতেছেন লেবার পার্টির এই রাজনীতিক।

বিজয়ী ভাষণে সাদিক খান বলেন, আমি লন্ডনকে ভালোবাসি। এটি আমার শহর ও এখানকার জনগণকে সেবা করতে পারা আমার জন্য গর্বের। এবারের নির্বাচনেও আমাকে জেতানোর জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

‘গত কয়েক মাস আমাদের কঠিন সময় গেছে। আমরা বারবার নেতিবাচক প্রচারণার মুখোমুখি হয়েছি। মিথ্যা ভয় দেখিয়ে আসা হয়েছে আমাদের। কিন্তু আমি এখন গর্বিত যে, সত্যের সঙ্গে সঙ্গে আমরা সেই ভয় দেখানোর উত্তর দিতে পেরেছি।’

সাদিক আরও বলেন, তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হতে পারা সত্যিই গর্বের বিষয়। তবে আজকের দিনটি ইতিহাস রচনার জন্য নয়, বরং আমাদের ভবিষ্যত গঠনের বিষয়ে আরও কার্যকর চিন্তা-ভাবনা শুরু করা ও সামনের দিনগুলোকে আরও উজ্জ্বল করে এগিয়ে যাওয়ার দিন।

বিবিসি বলছে, নির্বাচনী প্রচারণায় নিরাপদ ও সবুজ রাজধানী গড়ার প্রতিশ্রুতি সাদিক খানকে এবারের নির্বাচনে জিততে সাহায্য করেছে। তাছাড়া তিনি এই দশকের শেষ নাগাদ ৪০ হাজার কাউন্সিল হাউজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাউন্সিল হাউজ হলো নিম্ন আয়ের লোকদের জন্য কম ভাড়ায় স্থানীয় সরকারের দেওয়া বাড়ি বা ফ্ল্যাট।

জাতীয় নির্বাচনের আগে যুক্তরাজ্যের মেয়র নির্বাচনের দিকে নজর ছিল সবার। অধিকাংশের ধারণা, কনজারভেটিভদের চেয়ে জনসমর্থনে এখন অনেক এগিয়ে লেবার পার্টি। ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টি জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান। এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন সাদিক। তার এই বিজয়কে লন্ডনের ইতিহাসে রেকর্ড বলা হচ্ছে। সূত্র: ‍বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা