সংগৃহীত
আন্তর্জাতিক

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ১৬ হুথি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এ হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানীসহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার (১৯ মার্চ) গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন।

হুথিদের প্রতিবেদন অনুসারে, সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত— আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে — যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছের। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।

এদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হুথি পরিচালিত সংবাদ চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে, জাবিদে একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।

লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ইসরায়েলি-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে অভিযানের প্রতিক্রিয়ায় সপ্তাহান্তে হুথিদের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করার পর থেকে টানা পঞ্চম রাতে ইয়েমেনে মার্কিন সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।

সংঘাত-বিধ্বস্ত দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় মার্কিন হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের বিরুদ্ধে ‘২৪/৭ অভিযান’ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তাদের সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেনি সেন্টকম।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা