সংগৃহীত
আন্তর্জাতিক

পৃথিবীতে ফিরছেন সুনিতাসহ ৪ নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১০ মাস ধরে আটকে আছেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। দ্রুত একটি মিশন শেষ করে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা।

অবশেষে সব শঙ্কা কেটেছে। বুচ ও সুনিতা পৃথিবীতে ফিরছেন। বুধবার (১৯ মার্চ) ফিরতে পারেন তারা। সোমবার (১৭ মার্চ) মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে তাদের ফেরার দিনক্ষণ জানানো হয়। এ ছাড়া তাদের ফেরার বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে।

নভোচারীদের ফেরাতে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ও স্পেসএক্স একটি মিশন পরিচালনা করছে। গত রবিবার মহাকাশকেন্দ্রে পৌঁছেছে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান। এটিতে করেই তারা পৃথিবীর পথে রওনা দেবেন।

সুনিতা ও বুচ দুজনই মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী। তারা গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আছেন। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তারা মহাকাশকেন্দ্রে আটকা পড়েন। মহাকাশযানটিকে খালি অবস্থায় ফিরিয়ে আনতে বাধ্য হয় নাসা।

এমন অবস্থায় আটকে পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরিয়ে আনার ওপর জোর দেন। তাদের ফিরিয়ে আনতে নাসার তৎপরতার অংশ হিসেবে ক্রু-১০ মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

গত শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩ মিনিটে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানটি ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এর ২৯ ঘণ্টা পর গত রবিবার ভোর ৪টা ৪ মিনিটের দিকে এটি আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে পৌঁছায়। এ মিশনে রয়েছেন চার নভোচারী। তারা হলেন অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ সংস্থার নভোচারী তাকুয়া অনিশি ও রুশ নভোচারী কিরিল পেসকভ। এই চার নভোচারী প্রায় ছয় মাস মহাকাশ কেন্দ্রে অবস্থান করবেন। সুনিতা, বুচসহ আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে থাকা সাত নভোচারী তাদের স্বাগত জানান।

এখন নভোচারী অদলবদলের অংশ হিসেবে ক্রু-১০–এর ওই ফ্লাইটে করে সুনিতা ও বুচ ফিরবেন। তাদের সঙ্গে থাকবেন নাসার নভোচারী নিক হেগ এবং রাশিয়ার নভোচারী আলেকসান্দর গরবুনোভ। নাসার নভোচারী নিক হেগ এবং নভোচারী আলেকসান্দর গরবুনোভ গত বছরের সেপ্টেম্বরে ক্রু ড্রাগন মহাকাশযানে সুনিতা ও বুচের জন্য দুটি ফাঁকা সিট নিয়ে গিয়েছিলেন। তখন থেকে যানটি মহাকাশকেন্দ্রের সঙ্গেই ছিল।

ট্রাম্প এবং তার উপদেষ্টা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক দ্রুত ক্রু-১০ উৎক্ষেপণের আহ্বান জানালে এ অভিযানের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ে। ট্রাম্প ও মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন রাজনৈতিক কারণে সুনিতা ও বুচকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ফেলে রেখেছেন।

সুনিতাদের ফেরার সময় নির্ধারিত থাকলেও কিছুটা আশঙ্কা থেকে গেছে। নাসা বলছে, পরিস্থিতি বাদ সাধলে আবার বদলে যেতে পারে সুনিতাদের ফেরার দিনক্ষণ। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার জটিল এই প্রক্রিয়ায় বিলম্ব হলে মহাকাশচারীদের নিয়ে পৃথিবীতে ফিরতে দেরি হতে পারে ড্রাগনের। তা ছাড়া বিজ্ঞানীদের মতে, মহাকাশযানের অবস্থা, পুনরুদ্ধার দলের প্রস্তুতি, আবহাওয়া, সমুদ্রের পরিস্থিতি— নভোচারীদের ফেরার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

পৃথিবীতে ফেরার পর সুনিতাদের বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এত দিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাদের। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হেরফের ঘটে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা