সংগৃহীত
বিনোদন

সাইফের বাড়িতে কী ঘটেছিল, জানালেন পরিচারিকা

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজ বাড়িতে হামলার শিকার হন। ওইদিন গভীর রাতের ঘটনা এবং হামলাকারীর প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতার বাড়ির পরিচারিকা ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, চার বছর ধরে বলিউড অভিনেতা সাইফ ও তার স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সন্তানদের দেখভাল করছেন লিমা। তাই পুলিশি জিজ্ঞাসাবাদে সে রাতের ঘটনা বর্ণনা করেন তিনি। হামলাকারীকে খুঁজে পেতে গুরুত্বপূর্ণ তথ্যও দেন।

পুলিশের কাছে লিমার দেওয়া গুরুত্বপূর্ণ পাঁচটি তথ্য হলো- হামলাকারীর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার গায়ের রঙ কালো। হামলাকারীর শারীরিক গড়ন পাতলা। অভিযুক্তের শারীরিক উচ্চতা হবে প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। হামলার দিন হামলাকারীর পরনে ছিল গাঢ় রঙের প্যান্ট এবং মাথায় ক্যাপওয়ালা শার্ট।

পুলিশের কাছে লিমা জানান, আবারো যদি তিনি হামলাকারীকে দেখেন তবে ঠিক চিনে নিতে তার ভুল হবে না।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ২টা নাগাদ মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তের হাতে ছয়বার ছুরিকাঘাতের শিকার হন সাইফ। ওই রাতে ঘটনা বর্ণনা করতে গিয়ে লিমা জানান, হামলাকারীর টার্গেটে ছিল সাইফের শিশুসন্তান। ছোট ছেলে জেহকে টার্গেট করে এক কোটি রুপি নেওয়ার পরিকল্পনা ছিল হামলাকারীর।

লিমা বলেন, বুধবার রাত ২টা নাগাদ তাই বাড়ির বাইরের একটি পাইপ বেয়ে ফ্ল্যাটে ঢোকে হামলাকারী। ওই রুমে ঘুমিয়ে ছিল সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর ও জেহ (জাহাঙ্গীর)। গভীর রাতে তৈমুর ও জেহরের রুমে আওয়াজ হওয়ায় জেগে যাই আমি। সন্দেহজনক শব্দ হওয়ায় পাশের রুমে ছুটে যাই।

লিমা বলেন, হামলার তিন ঘণ্টা আগে জেহ ঘুমিয়ে পড়ে। সবশেষ আমি যখন জেহর ঘর বাইরে থেকে দেখি, তখন বাথরুমের দরজা খোলা ও আলো জ্বালানো ছিল।

লিমা আরো বলেন, বাথরুমের দরজা খোলা ও আলো জ্বালানো দেখে আমি প্রথমে ভাবি হয়তো কারিনা কাপুর খান ছোট ছেলেকে দেখতে এসেছেন যে জেহ ঠিকমতো ঘুমাচ্ছে কিনা। তাই আমি পাশের রুমেই ঘুমাতে যাই। কিন্তু ঘরে যেতেই আওয়াজ শুনে আমার মনে সন্দেহ হয়। তাই আমি দ্রুত জেহর ঘরে আসি এবং দেখি, একজন লোক বাথরুম থেকে বের হয়ে জেহর ঘরে ঢুকছে।

লিমা জানান, হামলাকারীর মুখোমুখি হলে হাতের আঙুলে ইশারা করে তাকে চিৎকার না করতে বলে। লিমা দ্রুত জেহকে কোলে তুলে নেন এবং চিৎকার করে পরিবারের সব সদস্যকে জাগিয়ে তোলেন। এতে হামলাকারী প্রথমে লিমাকেই ছুরি দিয়ে আঘাত করে। ডান হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর কাঠের লাঠি দিয়ে লিমাকে আঘাত করে হামলাকারী। ওই সময় ঘর থেকে কাঁদতে কাঁদতে জেহ দৌড়ে পালায়।

তিনি আরো জানান, ভয় পেয়ে জেহ জোরে জোরে কান্না করতে শুরু করলে সে চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন সাইফ। সঠিক সময়ে দুই সন্তানকে সরিয়ে নেন। পরিচারিকাকে বাঁচাতে সিনেমার নায়কের মতোই সাইফ ঝাঁপিয়ে পড়েন হামলাকারীর ওপর। এতে হামলাকারী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছয়বার কোপান অভিনেতাকে।

আরো জানা যায়, রাত ২টার দিকে এ ঘটনা ঘটার সময় অভিনেতার পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। দুর্বৃত্তকে ধরার চেষ্টাও করেন। কিন্তু শেষমেষ পালিয়ে যায় সে।

পরে হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফকে প্রথমে আইসিইউতে রাখা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে সাইফের ক্ষত হওয়ার শঙ্কা রয়েছে। এ মুহূর্তে তাই লীলাবতী হাসপাতালেই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা