ছবি: সংগৃহীত
বিনোদন

পর্দা উঠছে ‘জবি ইরানি চলচ্চিত্র উৎসব ২০২৪’-এর

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র ও দূরদর্শন বিভাগের পৃষ্ঠপোষকতায় আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) পর্দা উঠছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইরানি চলচ্চিত্র উৎসব ২০২৪’-এর। উৎসবটি চলবে আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এ চলচ্চিত্র উৎসবের।

এদিন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জবির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জনাব মানসুর চাভোশি, ইরানিয়ান কালচারাল সেন্টারের কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ‘ইরান-বাংলাদেশ ফিল্ম কো-প্রোডাকশন: ব্রিজিং মার্কেটস অ্যান্ড কালচার’ শীর্ষক আলোচনা। ৩ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ইরানের ৬টি চলচ্চিত্র- বডিগার্ড, কালার অব প্যারাডাইস, দ্য সারভাইভার, দ্য সং অব স্প্যারোস, টেইস্ট অব চ্যারি এবং চিলড্রেন অব হেভেন।

উৎসব চলাকালে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে। চলচ্চিত্রগুলোর প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশে ইরানি দূতাবাসের কালচারাল সেন্টার। উৎসবের সকল তথ্য জানা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের ফেসবুক পেইজে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্মক্লাব নিয়মিত চলচ্চিত্র উৎসবসহ চলচ্চিত্রবিষয়ক সেমিনার, মাস্টার ক্লাস আয়োজন করে আসছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে জাতীয়তাবাদী...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা