প্রতীকী ছবি
শিক্ষা

মুক্তিযোদ্ধা কোটায় পাস ৪৯ মেডিক্যাল পরীক্ষার্থী সনদ দেখাতে আসেননি

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণের পর সনদ যাচাইয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যাননি ৪৯ জন। তাদেরকে আবার আগামী ২ ফেব্রুয়ারি প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক নোটিশে একথা বলা হয়।

এতে বলা হয়, ওইদিন সনদ যাচাইয়ে না গেলে তারা কোটার দাবিদার না বলে গণ্য করা হবে।

মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ে আজ বৃহস্পতিবার শেষ দিন ছিল। বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এর আগে ২৩ ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর (পার্বত্য জেলার উপজাতীয় ও অ-উপজাতীয় এবং অন্যান্য জেলার উপজাতীয়) কোটায় নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাইয়ের জন্য ডেকেছিল অধিদপ্তর। সেখানেও অনুপস্থিত ছিলেন ১০ জন।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২৮ জানুয়ারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন ও মাইগ্রেশন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিক্যাল কলেজে সকল কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার স্বপক্ষে সনদ/প্রমাণক যাচাই-বাছাই চলমান রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন রয়েছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন...

বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে...

দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা