সংগৃহিত
শিক্ষা

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বিএসপি চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক: গত ২৫শে এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে ১৪৫৩ সালে প্রতিষ্ঠিত ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তুরস্কে সফররত আন্তর্জাতিক সুফি স্কলারগণ। অতিথিবৃন্দের মধ্যে অন্যতম ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্জাদা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

পরিদর্শন শেষে এক বার্তায় তিনি বলেন,"ইস্তাম্বুল শহরটি ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। মুসলমানদের স্বর্ণযুগে, মুসলিমরা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় রাজত্ব করেছিলো। মূলত মানবসভ্যতাকে তারাই নিয়ন্ত্রণে রাখতে পারে, যারা জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জন করতে পারে। আজ মুসলমানদের দুরবস্থার জন্য উচ্চ শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি অনীহাই অনেকাংশে দায়ী।

আমরা জ্ঞান-বিজ্ঞানের চর্চা না করে, ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি। অপরদিকে, টেকনোলজিতে অন্যরা এগিয়ে যাচ্ছে। এখন মুসলিমরা তাদের দাসে পরিণত হচ্ছে। তাই মুসলিম বিশ্বের প্রতি আমার দৃঢ় আহবান থাকবে, আপনারা গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্ব দিন।

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার আদর্শ পরিবেশ, বরাদ্দ ও উন্নত মান নিশ্চিত করুন। তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন বাংলাদেশে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ যথেষ্ট নয়। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ খাতে জিডিপির অন্তত ৪-৬% বরাদ্দ থাকা প্রয়োজন।"

'ইন্টারন্যাশনাল একাডেমি অফ সুফি স্কলারস' এর আয়োজনে ২১শে এপ্রিল, ২০২৪ থেকে তুরস্কে 'ইন্টারন্যাশনাল সাইন্টিফিক কনফারেন্স' এবং বিভিন্ন বিষয়ের ওপর আয়োজিত সিম্পোজিয়াম, সেমিনারে বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন,'ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অফ সুফি স্ট্যাডিজ'এর প্রতিষ্ঠাতা, মাইজভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্জাদা ড. শাহ্জাদা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। এ সকল আয়োজনে প্রায় ৩০টি দেশের শীর্ষ সুফি শেইখ, স্কলার, মুফতি, ওলামা মাশায়েখ, বুদ্ধিজীবী, গবেষক এবং তুরস্ক সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রি, গভর্নর ও সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা