সংগৃহিত
জাতীয়

বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন-২০২২ রাষ্ট্রপতির কাছে পেশকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশে উচ্চ শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে কাজ করার আহ্বান ও জানান।

তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের জন্য একটি নীতিমালার আলোকে একটি প্যানেল গঠনের প্রস্তাব করেন।

সাহাবুদ্দিন বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার গুণগত মান যাতে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

রাষ্ট্র প্রধান বলেন, এই দেশ এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরাও যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সে লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

রাষ্ট্রপতি ইউজিসিকে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সার্বিক উচ্চশিক্ষার কার্যক্রমে তদারকি বাড়াতেও কঠোর নির্দেশ দেন।

সাক্ষাতকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকা-, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধানের কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ১৪ দফা সুপারিশ তুলে ধরেন।

তারা ইউজিসির কার্যক্রমে সহযোগিতা প্রদান করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির দিক নির্দেশনা প্রত্যাশা করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা