সারাদেশ

এনআইডি পরিষেবা হস্তান্তরের প্রতিবাদে সংশ্লিষ্টদের কর্মবিরতি ও মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্য কমিশনে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নির্বাচন কর্মকর্তা-কর্মচারিরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, শুরু থেকেই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত পরিষেবা দায়িত্বশীলতার সঙ্গে দিয়ে আসছেন নির্বাচন অফিসের কর্মকর্তারা। অথচ এ পরিষেবা অন্য কমিশনের হাতে চলে যাওয়া কূট কৌশলের অংশ। অন্য কমিশনে গেলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি পোহাতে হবে সেবাগ্রহীতাদের।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার সাইফুল্লাহ খালেদ সাইফুলসহ অন্যরা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা